ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তীব্র গরমের দাপট থাকবে আরও ৩ দিন

বৈশাখের শেষ দিকে এসে চলমান তাপপ্রবাহের মধ্যে তিনদিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।সংস্থাটি জানিয়েছে, দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


আবহাওয়ার নিয়মিত বুলেটিনে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়ার আভাস এসেছে। বৃহস্পতিবার দেশের ৪৫ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওইদিন সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ডিগ্রি সেলসিয়াস।


বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়।৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

ads
ads
ads

Our Facebook Page

↑